,

তিন ফরেমেটেই সর্বোচ্চ উইকেট সাকিবের

CRICKET-BAN-ZIMস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য চূড়ায় উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাবির নুরির উইকেটটি নিয়ে এখন ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তার।

২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আব্দুর রাজ্জাক। আফগানিস্তানের বিপক্ষে ওভারের তৃতীয় বলেই আফগানিস্তানের সাবির নুরিকে এলবিডব্লিউ করে সাকিব ছুঁয়েছেন রাজ্জাককে। টেস্টে সাকিবের শিকার ১৪৭টি, দুইয়ে থাকা মোহাম্মদ রফিকের ১০০টি। টি-টোয়েন্টিতে সাকিব নিয়েছেন ৬৫ উইকেট। দুইয়ে থাকা রাজ্জাকের শিকার ৪৪টি।

জাতীয় দলে উপেক্ষিত থাকায় রাজ্জাকের আন্তর্জাতিক ক্যারিয়ার আপাতত আছে থমকে। ওয়ানডেতেও তাই সাকিব ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। বাংলাদেশের হয়ে ২০৩ উইকেট নিয়ে মাশরাফি অবশ্য তাড়া করছেন সাকিবকে। তবে ইনজুরি জর্জর মাশরাফির চেয়ে সাকিবের ক্যারিয়ার অনেক লম্বা হবে প্রায় নিশ্চিতভাবেই। তাই বলা যায়, এখানেও তিনি থাকবেন ধরাছোঁয়ার বাইরে সেটা বলাই যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা