,

বুশের সেলফিতে ওবামা

 

আন্তর্জাতিক ডেস্ক : দুজনই প্রেসিডেন্ট । তবে একজন প্রাক্তন, আরেকজন বর্তমান। দলও ভিন্ন দুজনের। অবশ্য বন্ধুত্বের কমতি নেই তাদের দুজনের মধ্যে। তাইতো সেলফি তুলতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র সাহায্য চাইলেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার।

bush1474804183

আফ্রিকান-আমেরিকানদের ইতিহাস ও ঐতিহ্যের জাদুঘর নির্মাণের জন্য ফান্ড বরাদ্দ দিয়ে গিয়েছিলেন জর্জ বুশ জুনিয়র। আর সেই জাদুঘরের উদ্বোধন করলেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। ১০০ বছরেরও বেশি সময় আগে এই জাদুঘর নির্মাণের দাবি উঠেছিল। শনিবার সেই জাদুঘরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ওবামার উদ্বোধনের পর।

অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা গেছে, এক কৃষ্ণাঙ্গ পরিবার জর্জ বুশ জুনিয়রকে তাদের সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানায়। জবাবে বুশ তাদের স্মার্টফোনটি হাতে নেন সেলফি তুলতে।

কোনো কারণে বুশ হয়তো সেলফি তুলতে পারছিলেন না। এসময় বুশের সামনে দাঁড়িয়ে হুইলচেয়ারে বসা এক বৃদ্ধার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। বুশ জুনিয়র এসময় ওবামার কাঁধে টোকা দেন। ওবামা ঘুরে দাঁড়াতেই তার হাতে স্মার্টফোনটি তুলে দিয়ে সেলফি তুলতে সহযোগিতা চান। সহাস্য বদনে ওবামা স্মার্টফোনটি নিয়ে একটু দূরে যান। এই ফাঁকে বুশের সঙ্গে এসে যোগ দেন তার স্ত্রী। আর ওবামা নিখুত ক্যামেরাম্যানের মতো ঘ্যাচাং করে তুলে ফেললেন স্বস্ত্রীক বুশ ও কৃষ্ণাঙ্গ পরিবারের সেলফি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে