,

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও প্রকাশ

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে এক কৃষ্ণাঙ্গকে গুলিবর্ষণের ফুটেজ শনিবার প্রকাশ করেছে পুলিশ। একটি হ্যান্ডগান ও মারিজুয়ানার ছবিও প্রকাশ করা হয়েছে। পুলিশের দাবি, এগুলো নিহত যুবকের কাছে ছিল।গত মঙ্গলবার এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক কিথ ল্যামন্ট স্কট নিহত হয়। স্কট নিহত হওয়ার চারদিন পর তাকে গুলি করার ফুটেজ প্রকাশের দাবি জোরদার হয়। এ প্রেক্ষাপটে শনিবার ভিডিও প্রকাশ করা হয়।

compo_52015

ফুটেজে দেখা যায়, স্কট তার গাড়ি থেকে নেমে পিছনের দিকে হেঁটে যান এবং তার হাত নিচে নামানো ছিল। তার হাতে কিছু ছিল কিনা তা স্পষ্ট নয়। এ সময় চারটি গুলির আওয়াজ পাওয়া যায় এবং তাকে পড়ে যেতে দেখা যায়।

অপর আরেকটি ফুটেজে দেখা যায়, স্কট গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তার হাত নিচে নামানো রয়েছে। তবে এ ফুটেজে গুলিবর্ষণের মুহূর্ত দেখানো হয়নি।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও প্রকাশ
স্কটের পারিবারিক আইনজীবী জাস্টিক বামবার্গ বলেন, সর্বশেষ ফুটেজ ঘটনা সম্পর্কে আরো প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেন, ফুটেজে স্কটের হাতে অস্ত্র দেখা যায়নি।

এর আগে শুক্রবার স্কটের স্ত্রীর তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছিল। স্কটের পরিবার জানায়, তার কাছে বন্দুক নয়, বই ছিল। কিন্তু শার্লট পুলিশ প্রধান কার পুটনি বলেন, স্কটের হাতে অবশ্যই হ্যান্ডগান ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে