,

সংসদ নির্বাচনে জর্ডানি নারীদের নতুন ইতিহাস

 

আন্তর্জাতিক ডেস্ক :গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জর্ডানের সংসদ (নিম্ন কক্ষ) নির্বাচনে নারীরা তাদের জন্য সংরক্ষিত ১৫ আসনের বাইরেও পাঁচটি আসনে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন। দেশটির ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক নারী সংসদে যাচ্ছেন।জর্ডান সংসদের আসনসংখ্যা ১৩০। এতে এবার ৭৪জন নতুন এমপি নির্বাচিত হয়েছেন। পুনঃনির্বাচিত হয়েছেন ৫৬ জন। পুনঃনির্বাচিতদের মধ্যে ৩৯ জন ১৭তম সংসদের এবং ১৭ জন ১৬তম সংসদেরও এমপি ছিলেন।

raph_52004

সদ্যসমাপ্ত ১৮তম সংসদ নির্বাচনে দু’জন সাবেক স্পিকার এবং চারজন সাবেক মন্ত্রীও নির্বাচিত হয়ে এসেছেন।

এবারের নির্বাচনে নয়টি রাজনৈতিক দল ৩০টি আসনে জয়ী হয়। সবচেয়ে বেশি আসন পায় নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট (আইএএফ)।

এছাড়া জমজম পাঁচটি, ইসলামিক সেন্ট্রিস্ট পার্টি চারটি, দ্য ন্যাশনাল কারেন্ট পাঁচটি এবং জাস্টিস অ্যান্ড রিফর্ম পার্টি দুটি আসনে জয়ী হয়েছে। বাথ, কমিউনিস্ট, ন্যাশনাল ইউনিয়ন ও আল আওন পার্টি একটি করে আসন পেয়েছে ।

ইসলামিক অ্যাকশন ফ্রন্ট (আইএএফ) ১০টি আসন পেলেও তাদের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল কোয়ালিশন ফর রিফর্ম-এর শরিক দলগুলো আরও পাঁচটি আসন পেয়েছে।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, নতুন এমপিদের ৪৪ ভাগের বয়স ৫০-এর নিচে এবং মাত্র তিন শতাংশের বয়স ৭০ বছরের বেশি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা