,

সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম

british-councilবাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সকল অফিস খোলার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার, ২০১৬ হতে সকল অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সকল কার্যক্রম ও পরিসেবা পুনরায় শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিধ সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে এখন সকলকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বৃটিশ কাউন্সিল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনস জানুয়ারি ২০১৭ এর সেশনের জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, ২০১৬ এবং শেষ হবে ১৩ অক্টোবর, ২০১৬ তারিখে। স্কুল থেকে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিষ্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে। প্রাইভেট প্রার্থীরা তাদের ওয়েবসাইট িি.িনৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম.নফ-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং দিনাজপুরের সকল পরীর্ক্ষীদের জন্যই উক্ত সেবাটি দিয়ে যাবে ব্রিটিশ কাউন্সিল। অক্টোবর ও নভেম্বর, ২০১৬ এর আইইএলটিএস পরীক্ষার তারিখগুলোও এখন উন্মুক্ত। আইইএলটিএস এর প্রার্থীরা অনলাইনে রবষঃং.নৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম এই লিঙ্কটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ অক্টোবর, ২০১৬ তারিখ থেকে। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এজন্য তারা ঢাকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ টিচিং সেন্টারগুলোতে ইংরেজি শিক্ষার কোর্সের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়াও, ব্রিটিশ কাউন্সিল এর সকল ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা