,

অফিস সময়ের পর সচিবালয়ে থাকা নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

secretariet-550x310 স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে যুগ্ম সচিব মোহাম্মদ শাহেদ আলি স্বাক্ষরিত নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে।
নির্দেশে আরো বলা হয়েছে, জরুরি প্রয়োজনে অফিস সময়ের পর কোন কোন কর্মকর্তা কর্মচারী অফিসে তাদের কাজ করেন এবং কিছু সংখ্যক কর্মচারী সচিবালয়ে বিনা অনুমতিতে রাত্রিকালীন অবস্থান করেন যা কাম্য নয়। বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত স্পর্শকাতর স্থাপনা বিধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বানুমতি ছাড়া সচিবালয়ে কেউ রাত্রিকালীন অবস্থান করতে পারবে না। অনুমতি ব্যাতিত কোন কর্মচারী রাত্রিকালীন যাতে সচিবালয়ে অবস্থান না করেন সেটি নিশ্চিত করা প্রয়োজন। তাই বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে মন্ত্রণালয়ে, বিভাগের কর্মচারী অফিস সময়ে পর সচিবালয়ে যেন অবস্থান না করেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
কোন কর্মকর্তা-কর্মচারীর বাংলাদেশ সচিবালয়ে রাত্রিকালীন অথবা দীর্ঘকাল অবস্থানের প্রয়োজন হলে তা স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে অবহিত করা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর