,

জামালপুরে ছেলের হাতে বাবা ‘খুন’

233604jamalpur-mapসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘মাদকাসক্ত’ ছেলের বাঁশের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসী চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সম্প্রতি দেশে নিকটজনের হাতে খুন হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ সব ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে।

সরিষাবাড়ীতে নিহত ব্যক্তির নাম মমতাজ মণ্ডল (৬০)। তাঁর সন্দেহভাজন খুনি ছেলের নাম ওমর আলী (২০)।

মমতাজ মণ্ডলের মেয়ে লায়লা বেগমের ভাষ্য, তাঁর ভাই ওমর আলী মাদকাসক্ত। ওমর আজ সকালে বাবা মমতাজের কাছে টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওমর ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতাজের মৃত্যু হয়।

লায়লা বেগম আহাজারি করে বলেন, ‘ছেলের হাতে বাবা খুন হলো। এটা কী করে হলো?’

ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে জানা গেছে। বাবার লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর