,

ভুয়া ডিবি ধরা খেল আসল ডিবির হাতে

27796-db-policeনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থেকে চারজন ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

ডিএমপির ভাষ্য, গতকাল শনিবার রাতে ওই চারজন ভুয়া ডিবিকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

খুদে বার্তায় জানানো হয়, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবির জ্যাকেট, খেলনা পিস্তল, হাতকড়া ও লাঠি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর