,

পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি, এড়াতে চাইছে ভারত

100811pak_india

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পক্ষে সম্ভাব্য হামলার আশঙ্কা করে প্রত্যাঘাতের প্ল্যান সাজিয়ে ফেলেছে পাকিস্তান। জিও টিভির রিপোর্টে বলা হয়েছে, ভারতের কোথায় কোথায় পাকসেনা হামলা চালাবে, সেই টার্গেট ইতিমধ্যেই ছকে ফেলা হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারত হামলা চালালে, পাকসেনা যাতে তত্‍‌ক্ষণাত্‍‌ মোক্ষম জবাব দিতে পারে, সেই প্রস্তুতি সেরে রাখা হয়েছে।

পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, ‘যুদ্ধবাজ’ ভারতের দিক থেকে কোনওরকম আগ্রাসনের চেষ্টা হলে, পাকিস্তান তার যোগ্য জবাব দিতে তৈরি আছে। অন্য একটি সূত্রেও উল্লেখ করা হয়, পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি। যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। আঘাত হলেই প্রত্যাঘাতে জবাব দেওয়া হবে।

সূত্রের খবর, শুধুই টার্গেট ঠিক করে রাখা নয়, সেইমতো সেনাও মোতায়ন করে দেওয়া হয়েছে। পরিকল্পনা মতোই পরপর টার্গেটে আঘাত করা হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, পাক আর্মির ক্ষমতা সম্পর্কে ভারত নিশ্চয়ই সতর্ক রয়েছে। সীমান্তরক্ষায় যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় পাকসেনা প্রস্তুত।

সম্প্রতি উরি সেনা ছাউনিতে পাক জঙ্গি হামলায় ১৮ সেনার মৃত্যুর প্রেক্ষিতে দু-দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেওয়া হবে। পাকিস্তানে ঢুকে আমেরিকা যে ভাবে বিন লাদেনকে খতম করেছে, সেভাবেই পাকজঙ্গি নিকেশের দাবি উঠেছে ভারতের অভ্যন্তরে। এমনকী ভারতীয় সেনাও এবার চাইছে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে। যদিও নয়াদিল্লি যুদ্ধবাজ বিষয়টি এড়াতে কূটনৈতিক পথেই এগোতে চাইছে। লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে জঙ্গি মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে