,

মাশরাফির কান্নার প্রতিদান দিতে চান তাসকিন

01-3-550x344ডেস্ক রিপোর্ট : সেই দিনটির কথা মনে পড়লে এখন বিষন্ন হয়ে যান তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞার খবরে এমনিতেই মনটা ছিল প্রচ- খারাপ। এর মধ্যেই শুনলেন তাকে হারানোর হতাশায় সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়েছেন প্রিয় অধিনায়ক। সেই তাসকিন এখন মুক্ত। প্রতিজ্ঞা করছেন, মাশরাফির বিন মুর্তজার অশ্রুর মূল্য চোকাবেন বল হাতেই।
দিনটি ছিল গত ২০ মার্চ। বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। আগের দিনই তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে বোলিংয়ে নিষিদ্ধ করেছিল আইসিসি। খবরটিতে গোটা দলই ছিল বজ্রাহত। বিশেষ করে তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা মেনে নিতে পারছিল না দল।
আবেগটা বেশি ছুঁয়ে গিয়েছিল অধিনায়ক মাশরাফিকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ‘অবিচার’ হয়েছে বলে বারবার বলেছেন। কথা বলতে বলতেই বারবার ধরে এসেছে কণ্ঠ। সংবাদ সম্মেলনে থেকে বেরুনোর পর এক পর্যায়ে আর ধরে রাখতে পারেননি চোথের পানি। ক্ষোভ, হতাশা, অসহায়ত্বের কান্না, যা ছুঁয়ে গিয়েছিল বিদেশি সাংবাদিকদেরও।
সে সময় মাঠে ছিলেন না তাসকিন। তবে সবার কাছে শুনে ও সংবাদমাধ্যমে মাশরাফির কান্নার কথা জেনে কেঁদেছিল তাসকিনের ভেতরটাও। বরাবরই যাকে আদর্শ মেনে এসেছেন, ছোট ভাইয়ের মতো তাকে আগলে রাখেন যিনি, সেই অধিনায়কের কান্না স্পর্শ করেছিল তাসকিনকে ভীষণভাবে।
৬ মাসের কঠিন লড়াই শেষে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তাসকিন। তবে ভোলেননি কঠিন সময়, ভোলেননি অধিনায়কের কান্না। তাই শোনালেন প্রতিদানের প্রতিজ্ঞা।
‘মাশরাফি ভাইয়ের ঘটনায় খুব খারাপ লেগেছিল। আমাকে সবসময়ই অন্যভাবে দেখেন তিনি, আগলে রাখেন। সেই সময় পাশে ছিলেন, গত ৬ মাসও দারুণ ভাবে সাহস ও উৎসাহ দিয়ে গেছেন। মাশরাফি ভাই চোখের পানি ফেলেছিলেন, আমার বাবা-মাও অনেক কেঁদেছেন। আরও অনেকেই। আমার কাছে সবারই অনেক প্রত্যাশা। আমি চেষ্টা করব বোলিং দিয়েই সবার ভালাবাসার প্রতিদান দিতে।’
নিষেধাজ্ঞার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলতে পারেননি তাসকিন। তবে এরপর বাংলাদেশের আর কোনো খেলা ছিল না। তাসকিনকেও তাই মিস করতে হয়নি কোনো ম্যাচ। ফেরার পর সেটাই বাড়তি স্বস্তি দিচ্ছে এই ফাস্ট বোলারকে।
‘অনেক বড় ভার নেমে গেছে। নিশ্চিত হয়ে খেলায় মন দিতে পারব এখন। সবচেয়ে ভালো হয়েছে যে বাইরে থাকার সময়টায় কোনো সিরিজ মিস হয়নি। চেষ্টা করব নিজেকে উজার করে বোলিং করার।’ বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে