,

সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজ

6নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকাল ৫টায় এ অধিবেশনের আগে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ সেপ্টেম্বর সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। বাধ্যবাধকতা পূরণের জন্য ডাকা এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, শুরু হতে যাওয়া অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন চারটি বিল হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬। এছাড়া অধিবেশন চলাকালে নতুন আরো কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে।

সংসদের ১১তম অধিবেশন গত ২৭ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাস করে আইন সভা। গত ১ জুন ওই অধিবেশন শুরু হয়। মোট ৩২ কার্যদিবসের ওই অধিবেশনে ১৬টি সরকারি বিল পাস হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর