,

চলতি বছরই বিয়ে করছেন যুবরাজ

000305yuvrajস্পোর্টস ডেস্ক : চুপিসাড়ে এনগেজমেন্ট সেরেছিলেন, এবার ঘটা করে বিয়ের আয়োজন শুরু করে দিলেন যুবরাজ সিং ও হ্যাজেল কেচ। ‌ চলতি বছর ডিসেম্বরে জন্মদিনের আগেই নাকি অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন যুবি। কানাঘুষা খবর, ছেলের বিয়ের তারিখ জানিয়েছেন যুবরাজের মা শবনম সিং। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘‌পাঞ্জাবী মতে বিয়ের মূল অনুষ্ঠানটি হবে দিল্লিতে। এছাড়া হ্যাজেলের পরিবার যেহেতু উত্তরপ্রদেশের বাসিন্দা, সেকারণে সেখানকার রীতি-‌নীতিও মানা হবে বিয়েতে। মরিশাস ও ব্রিটেন থেকেও অতিথিরা বিয়েতে আসবেন। মুম্বাইতে কোনো অনুষ্ঠান হয়তো হবে না।’ তবে এ সবই এখনো জল্পনা। দুই পরিবারের পক্ষ থেকে কবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়, সেটাই এখন দেখার‌। গত বছর নভেম্বরে দু‌’‌জনে কিছুটা চুপিসাড়েই বাগদান পর্ব সারেন। পরে যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে যুবি ও হ্যাজেলের বাগদানের কথাটি সামনে আসে।সূত্র: ‌আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা