,

আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না : আফগান অধিনায়ক

211107afganistan-450x275স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের টাইগাররা। তবে ম্যাচের পূবেই জয়ের লক্ষ্যের কথাই জানালেন আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।

শনিবার ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘সবাই জয়ের জন্য খেলে। আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না। নিজেদের সেরাটা দিতে পারলে এ ম্যাচ আমরাই জিতব। সে সামর্থ্য আমাদের আছে।’

মূল লড়াইয়ে নামার পূর্বে বাংলাদেশে এসেই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে সহজেই হারায় আসগর স্তানিকজাইয়ের দল। এ সময় ওই প্রস্তুতি ম্যাচটি আসন্ন ম্যাচগুলোতে অনুপ্রেরণা জোগাবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেকোনো ম্যাচে জয়ই প্রেরণার। তবে প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ দুটো ভিন্ন জিনিস।’

তিনি আরো বলেন, ‘আমাদের সে দলটি ছিল একটি অনভিজ্ঞ দল। আমাদের বর্তমান দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এ দল নিয়ে ভালো কিছু করার ক্ষমতা আমরা রাখি।’

এ ছাড়াও সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান অবস্থানের প্রসঙ্গ উঠলে সমীহের সঙ্গে আফগান অধিনায়ক স্তানিকজাই বললেন, ‘বাংলাদেশ অভিজ্ঞ দল। গত বেশ কিছুদিন ধরে তারা ভালো ক্রিকেট খেলছে।’

উল্লেখ্য, আগামীকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা