,

ভারতকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

banglaস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত লড়াই মানেই ভিন্ন আমেজ। ক্রিকেট, ফুটবল ছাড়িয়ে হকি মাঠেও উত্তেজনা বারুদ জ্বলে। এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকির প্রথম দিনে আজ সেই বারুদ জ্বলল মওলানা ভাসানী স্টেডিয়ামে। ৪-৪ স্কোরলাইনটা শেষ পর্যন্ত ৫-৪ করে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

ক্রিকেট, ফুটবল বা হকিতে দুদেশের জাতীয় দলের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে বয়স ভিত্তিক পর্যায়ে সেই ব্যবধানটা সেভাবে থাকে না। এই যুব হকি ম্যাচেও সেটাই দেখা গেল। নইলে ভারতের মতো দেশের যুব দলকে বারবার পেছনে ফেলে কীভাবে বাংলাদেশ! কীভাবে হ্যাটট্রিক করে ফেলেন বাংলাদেশের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম! লাল সবুজের পাঁচ গোলের চারটিই এই তরুণের। চার গোলই পেনাল্টি কর্নার থেকে। কতটা জ্বলে উঠেছিলেন আশরাফুল, তা বোধ হয় না বললেও চলছে।

শুরু থেকেই বাংলাদেশকে দেখা গেল আক্রমণাত্মক মেজাজে। তৃতীয় মিনিটেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু পেনাল্টি কর্নার নষ্ট করলেন আরশাদ। ভারতকে চাপে রেখে ১৬ মিনিটে এসে গেল প্রথম গোল। পেনাল্টি কর্নারে রাব্বির পুশে আশরাফুল ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ। ২০ মিনিটে ধারমিন্দর সিং পেনাল্টি স্ট্রোকে করলেন ১-১। ২৫ মিনিটে কনজেংবামসের ফিল্ড গোলে ভারত এগিয়ে যায় পিছিয়ে পড়া ম্যাচে।

৩০ মিনিটে আবারও আশরাফুল পেনাল্টি কর্নারে করলেন ২-২। গোলের ধারা চলতে থাকল এবং ৩৮ মিনিটে সেই পেনাল্টি কর্নারেই হ্যাটট্রিক পূর্ণ আশরাফুলের। কিন্তু নাটকীয়তার ওটাই শেষ নয় । ৪৯ মিনিটে হার্দিক সিং করলেন ৩-৩। এরপর রাব্বির ৫০ মিনিটে ৪-৩ করলে গোটা স্টেডিয়াম, নেচে ওঠে।

৫২ মিনিটে ভারতের দিলপিত সিং ৪-৪ করলে আরও জমে ওঠে ম্যাচ। জয়সূচক গোলটা এল ৬১ মিনিটে। নায়ক সেই আশরাফুল। শেষ কয়েক মিনিটে দাঁতে দাঁত চেপে লড়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ।

২০০৪ সালে ঢাকায় অনূর্ধ্ব-২১ চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এই ভারতকে হারিয়েই। ঢাকায় গোলশূন্য ওই ম্যাচে নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ১১ বছর পর ঢাকার মাঠে বয়স ভিত্তিক হকিকে মনে রাখার মতো আরেকটি জয় বাংলাদেশকে ভরিয়ে দিয়েছে আনন্দে।প্র/আ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে