,

ইউনেসকোর সুপারিশ; তবুও বন্ধ হবে না রামপাল প্রকল্প

norutনিউজ ডেস্ক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ইউনেসকোর সুপারিশ সত্ত্বেও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করা হবে না। তবে ইউনেসকোর পর্যবেক্ষণ ও প্রশ্নের জবাব দেবে সরকার।
আজ শনিবার সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ করে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প চলবে। এখন পর্যন্ত এই প্রকল্প বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ইউনেসকো তাদের প্রতিবেদনে যে পর্যবেক্ষণ ও প্রশ্ন উত্থাপন করেছে, সে ব্যাপারে জবাব দেবে সরকার। তারপর ভবিষ্যৎ পরিস্থিতি বুঝে সরকার সিদ্ধান্ত নেবে।
নসরুল হামিদ বলেন, সরকার প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব যাচাই-বাছাই করে কীভাবে পরিবেশের ওপর তার প্রভাব কমানো যায় তা নিয়ে একটি সঠিক সমাধান খুঁজে বের করবে।

গত মার্চে বাংলাদেশ সফর করে যাওয়া ইউনেসকোর তিন সদস্যের বিশেষজ্ঞ দল। ওই দল সরকারকে দেওয়া প্রতিবেদনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে তা অন্য স্থানে সরিয়ে নিতে অনুরোধ জানায়। প্রতিবেদনে তারা বলেছে, এখনই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা অন্তর্ভুক্ত করবে না।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর