,

বিমান যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস বহনে সতর্কতা জারি

 
নিজস্ব প্রতিবেদক : বিমানে যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি বিভিন্ন দেশে স্যামসাং নোট-৭ মোবাইল ফোন সেটের ব্যাটারি বিস্ফোরণে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশ বিমানসহ ২৯টি এয়ারলাইন্সকে পাঠানো বেবিচকের পরিচালক ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কতা জারি করা হয়।

samsung1474731410

বিমান সংস্থাগুলোর কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।

যে ২৯টি এয়ারলাইন্স বরাবর চিঠি পাঠানো হয়েছে তা হলো- বিমান বাংলাদেশ এযারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটরস, ইতিহাদ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, র্যা ক এয়ারওয়েজ, ব্যাংকক এয়ারওয়েজ, মালায়েশিয়া এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ড্রাগন এয়ার, মালিন্দো এয়ার, ওমান এয়ার, টার্কিশ এয়ারওয়েজ, জেট এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মিহি লংকা, মালদিভিয়ান্স, ফ্লাই দুবাই, সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, ড্রুক এয়ার, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, টাইগার এয়ারওয়েজ।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমানসংস্থাও একই নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে ভারতের বিমানেও স্যামসাং গ্যালাক্সি নোট-৭ নিয়ে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। আর বিমানে স্যামসাং ফোন নিয়ে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা (ডিজিসিএ)। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি নোট-৭ ব্যবহার বন্ধ করার আহবান করেছিল মার্কিন নিরাপত্তা সংস্থা।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর