,

সিরিজ জয়ে চোখ হাথুরুসিংহের

 

স্পোর্টস ডেস্ক :‘প্রথম ম্যাচ নিয়ে আমরা অবশ্যই ভাবছি। কিন্তু আমাদের মূল নজর তিন ওয়ানডে ম্যাচের সিরিজে। আমরা অনেকদিন পর নামছি এটা নেতিবাচক একটি দিক। কিন্তু আমরা এ রেশটা কাটিয়ে উঠতে চাচ্ছি। প্রথম ম্যাচটি আমাদের জন্য ভাইটাল। এমনকি প্রথম ঘন্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের শুরুটা ভালো করতে হবে। প্রথম ম্যাচটি সহজে জিতে গেলে পরবর্তীতে সিরিজ সহজে জিতে যেতে পারব।’- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথা গুলো বলছিলেন জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথরুসিংহে।

hathure1474719316
রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ মাস ১৪ দিন পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। কোচ জানালেন ব্যাটিং ও বোলিংয়ের থেকেও মাঠে মানসিক লড়াই বড় ভূমিকা রাখবে। কোচ বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং ও বোলিং নিয়ে উদ্বিগ্ন নই। মাঠে মানসিক লড়াই বড় ভূমিকা রাখবে। হোম গ্রাউন্ডে ঘরের দর্শকদের সামনে খেলা এমনিতেই কঠিন। আমরা দেশের শীর্ষ ২৫ ক্রিকেটারকে নিয়ে কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’
হাথুরুসিংহে আরও বলেন, ‘আমাদের জন্য সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। এমন না যে আমরা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে সিরিজটি খেলছি। আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ। তারা বিশ্ব মঞ্চে একাধিকবার অঘটন ঘটিয়েছে। আমরা শেষ মুখোমুখিতে জিতলেও এ মুহুর্তে তাদেরকে হাল্কা করে নিচ্ছি না। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে যেই প্রস্তুতি নেই তাদের বিপক্ষেও একই প্রস্তুতি নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা