,

সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিশা

 
বিনোদন ডেস্ক : টাইগার শ্রফ এবং দিশা পাটানিকে নিয়ে বলিপাড়ায় অনেকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের এ গুঞ্জন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেত্রী।

tiger-shroff-disha-patani1474718091

‘বেফিকরা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে টাইগার শ্রফের সঙ্গে দেখা গেছে দিশাকে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং গোপনে ছুটি কাটানোর গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন দিশা।

তাকে নিয়ে নানারকম গুঞ্জন চাউর হলে তার কোনো প্রভাব পড়ে কিনা? এমন প্রশ্নের উত্তরে দিশা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘না, আমি খুবই অ্যান্টি-সোশ্যাল। আমার বাড়িতে কোনো পত্রিকা নেই। আমার শুধু একটি নিউজ অ্যাপ্লিকেশন রয়েছে যাতে শুধু গুরুত্বপূর্ণ খবর আসে, বলিউডের কোনো খবর আসে না। সুতরাং আমাকে নিয়ে যদি কোনো খবরও হয়ে থাকে আমি তা জানি না।’

তিনি আরো বলেন, ‘আমি এসবের তোয়াক্কা করি না। এগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলে না। যদিও এগুলো কাল্পনিক খবর তবু মানুষ অন্যের জীবন সম্পর্কে পড়তে পছন্দ করে।’

তবে ২১ বছর বয়সি এ অভিনেত্রী এতে খারাপ কিছু মনে করেন না। বরং নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন। কারণ মানুষ তার সম্পর্কে জানতে চায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটি ভেবে নিজেকে ভাগ্যবান মনে করি যে, মানুষ আমার সম্পর্কে জানতে চায়। আমি এ নিয়ে কোনো অভিযোগ করতে চাই না। আমি অনেক সুখে আছি। আর কারো মতামত আমার ক্ষেত্রে সত্যি হবে না।’

দিশা জানিয়েছেন, এ খবরগুলো টাইগারকেও বিরক্ত করে না। তিনি তার সিনেমার বিষয়েই ফোকাস করছেন। ‘বেফিকরা’ মিউজিক ভিডিও প্রকাশের পর গুঞ্জন শোনা যাচ্ছিল টাইগার শ্রফের মুন্না মাইকেল সিনেমায় অভিনয় করবেন এ অভিনেত্রী। তবে বিষয়টি সত্য নয় বলেও জানিয়েছেন তিনি।

এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের অপেক্ষায় দিশা। সিনেমাটি পরিচালনা করছেন নীরাজ পাণ্ডে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে