,

‘প্রয়োজনে মাটি খুঁড়ে জঙ্গিদের বের করা হবে’

নিজস্ব প্রতিবেদক :জঙ্গিবাদকে বিজাতীয় সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে দেয়া হবে না।প্রয়োজনে ইঞ্চি-ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।

1633_51910
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তৃতায় র‍্যাবের মহাপরিচালক এ কথা বলেন।

বেনজির বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সাংগঠনিক অবস্থা এখন নাজুক হয়ে পড়েছে। বর্তমানে তাদের বড় ধরনের আক্রমণ করার সক্ষমতাও নেই।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী এবং রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, এ দেশ আমার, আপনার, সবার। তাই গুটিকয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না। প্রয়োজনে ইঞ্চি-ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।

তিনি বলেন, এ দেশে রাজাকারদের যেমন প্রয়োজন নেই, তেমনি জঙ্গিদেরও প্রয়োজন নেই। জঙ্গিদের মানুষ ঘৃণা করে। জঙ্গি হওয়ার কারণে বাবা-মা তাদের আদরের সন্তানদের লাশ পর্যন্ত গ্রহণ করেনি।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর