,

‘শান্তি ফেরাতে হাসিনা-খালেদাকে এক টেবিলে বসতে হবে’

 
নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আলোচনার জন্য এক টেবিলে বসতে হবে। ওই আলোচনায় দুই নেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে দেশ ও জাতির জন্য। কারণ তাদের দু’জনের সিদ্ধান্তই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন ছাড়া বিএনপির সামনে আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

duduu_51882

 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার পদক প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে যথাস্থানে পুনঃর্বহাল চাই’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নাটক বন্ধ করুন। আর সার্চ কমিটি গঠনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। পুতুল নির্বাচন কমিশন গঠন করে দেশবাসীকে ভোটাধিকার থেকে আর বঞ্চিত করবেন না।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোমেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর