,

চলচ্চিত্রে ডিপজলকন্যা ওলিজা

dipzolবিনোদন ডেস্ক : চলচ্চিত্রে খল চরিত্রে নতুন ধারা নিয়ে এসেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। শাকিব ও অপু বিশ্বাসকে জুটি করে তিনিই প্রথম বিগ বাজেটের ছবি ‘কাবিননামা’ নির্মাণ করেন। এরপর থেকেই শাকিব-অপু হাঁটতে থাকে নতুন পথে।

নিজের প্রযোজনায় ডিপজলও উপহার দিতে থাকেন ভালো ভালো ছবি। এর ফলে বদলে যায় সিনেমাপাড়ার চিত্র।

চলচ্চিত্র শিল্পের এ নায়ক নানা কারণে চলচ্চিত্র থেকে দূরেই সরে পড়েছেন। নতুন কোনো ছবিতে অভিনয় করছেন না। প্রযোজনা কিংবা পরিচালনাও নেই। তবে নতুন খবর হচ্ছে এবার চলচ্চিত্রে আসছেন তার কন্যা ওলিজা মনোয়ার। তবে পরিচালক হিসেবে দেখা যাবে তাকে।

জানা গেছে, ওলিজা নির্মিত প্রথম ছবি হবে ভৌতিক গল্প নিয়ে। এরই মধ্যে ছবিটির গল্প লেখার কাজও শুরু হয়েছে। গল্প লিখছেন ছটকু আহমেদ। চলতি বছরের মধ্যেই ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে।

তবে ডিপজলকন্যা ওলিজা বিদেশ থাকায় তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওলিজা মনোয়ার লন্ডনে রূপসজ্জা বিষয়ে পড়াশোনা করছেন।

তবে মেয়ের চলচ্চিত্র পরিচালনার বিষয়টি ডিপজল নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা