,

ব্রাহ্মণবাড়িয়া আ.লীগের উপদেষ্টা থেকে মৎস্যমন্ত্রীকে অব্যাহতি

shayedur-haque20160924143036

ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ছায়েদুল হককে অব্যাহতি দেয়া হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির উপদেষ্টা পদ থেকে অ্যাড. ছায়েদুল হককে অব্যাহতি দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত নাসিরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার সমন্বয় না করে এককভাবে প্রার্থী দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক।

মনোনয়ন দেয়াসহ পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত গুনিয়াউক ও হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পরাজিত করানোর চেষ্টা, তাদের কর্মী সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি এবং গ্রেফতার করানোর ঘটনায় জেলা আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

কিন্তু তিনি নোটিশ আমলে না নিয়ে কোনো উত্তর দেননি। এর ফলে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব করেন সদস্যরা। পরে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাশ হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Jagonews24.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে