,

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৩

pak-2-550x367পাকিস্তানে একটি যাত্রীবাহী ছোট বাস নদীতে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।
স্থানীয় কর্মকর্তারা জানায়, শুক্রবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস উল্টে নদীতে পড়ে যায়।
স্থানীয় সরকারি কর্মকর্তা আশফাক গিলানি জানান, বাস দুর্ঘটনায় ২৩ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ থেকে ৪৫ কিলোমিটার উত্তরের নওসেহরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, তারা তিনটি মৃতদেহ এবং আহত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে আরো ২০ যাত্রী সহকারে বাসটি নদীর পানিতে ভেসে গেছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে