,

ফারাক্কা খুলে দেয়ায় বাংলাদেশে এবার ইলিশ ধরা পড়ছে বেশি

krfy-550x381ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় এবার বাংলাদেশে ইলিশ বেশি ধরা পড়েছে দাবি করেছে ভারতের একটি পত্রিকা। শনিবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এক প্রতিবেদনে এ দাবি করে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের বন্যার কারণে গত মাসে ফারাক্কার বাঁধ খুলে দেয়া হয়েছিল। এ জন্য কম সমালোচনা হয়নি বাংলাদেশে। প্রতিবেশি দেশটিতে ভারতবিরোধীরা সমালোচনা করে মুখে ফেনা তুলেছিলেন। অথচ সেই ফারাক্কার কারণেই ভাগ্য খুলেছে বাংলাদেশের জেলে ও ব্যবসায়ীদের। গত দশ বছর পর লাভের মুখ দেখেছেন তারা।
জেলেরা জানিয়েছেন, ফারাক্কার গেট খুলে দেয়ায় পানির প্রবাহে এ অঞ্চলে মিঠা পানির উচ্চতা বাড়ায় ঝাঁকের ইলিশের বিচরণ বেড়েছে। ঝাঁকে ঝাঁকে আসা এসব ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। ব্যবসায়ীরা জানান, গত দশ বছর লোকসান গুণলেও এবার ফারাক্কার কারণে লাভ হচ্ছে।
যুগশঙ্খ জানিয়েছে, গত কয়েকদিনে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদী আর সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। ইলিশের এই মৌরসুমে উপকূল আর জেলে পল্লীগুলো ইলিশ উৎসবে সরগরম। ১৭ দিনে ভোলা জেলায় ইলিশের উৎপাদন এক লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। মৎস্য বিভাগ এ বছর এক লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন ও আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান জানান, ভোলার শাহবাজপুর চ্যানেলেসহ উপকূলের কয়েকটি পয়েন্টে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ইলিশের খাদ্যের উপাদান বেড়েছে। এ কারণে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ এ অঞ্চলে আসছে।
মেঘনা নদীর জেলে ইব্রাহিম, ফারুক, ইউছুফ জানান, সারা বছর ইলিশের আকাল ছিল। মুনি-অমাবস্যার জোঁ থেকে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ও নোনা জল সরে মিঠা জলের আধিক্যের কারণে মেঘনার বড় ইলিশ ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। এর কারণ এবার ফারাক্কার বাঁধের সবকটি গেট খুলে দেয়া হয়েছি।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর