,

আজ থেকে জাতীয় নাট্যোৎসব শুরু

 
নিজস্ব প্রতিবেদক :‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগানকে ধারণ করে আজ শনিবার সন্ধ্যা থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

dramaa_51818_0

আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামন নূর এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান স্বাগত বক্তৃতা দেবেন।
আজ থেকে জাতীয় নাট্যোৎসব শুরু
উৎসবে ঢাকা মহানগরীর ৩৩টি এবং দেশের ৮টি বিভাগের ২৭টিসহ মোট ৬০টি নাটকের দল অংশ নেবে। কাল থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় এ নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও হল ও মহিলা সমিতি মিলনায়তন, এ ৪টি মঞ্চে পরিবেশিত হবে উৎসবের নাটকগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা