,

পরমাণু বোমা বহনে সক্ষম ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত

 
আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু বোমা বহনে সক্ষম ৩৩টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত।
যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা না দেওয়ায় পাকিস্তান তাদের সামরকির বাহিনীতে যোগ করতে ব্যর্থ হয়েছে নতুন এফ-১৬ যুদ্ধবিমান। এবার ভারত এক্ষেত্রে স্পষ্টভাবে এগিয়ে যাচ্ছে।

india1474688779
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পর ভারতের সামরিক বাহিনীতে আসছে ১৫০ কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম উল্কা শ্রেণির (মিটিওর) রাফায়েল যুদ্ধবিমান।
ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কিনতে শুক্রবার ভারত ৭ দশমিক ৮৭ বিলিয়ন ইউরোর চুক্তি করেছে। তিন বছরের মধ্যে প্রথম রাফায়েল যুদ্ধবিমান পাবে ভারত। আর ২০২২ সাল নাগাদ পাবে সবগুলো।

রাফায়েল যুদ্ধবিমান হাতে আসার আগ পর্যন্ত প্রয়োজন হলে পাকিস্তানের প্রতিটি এফ-১৬ যুদ্ধবিমানের জন্য দুটি করে সুখোই-৩০এমকেআই মোতায়েন করতে হবে ভারতকে। কিন্তু ভারত রাফায়েল হাতে পেলে এর প্রতিটির জন্য পাকিস্তানকে দুটি করে এফ-১৬ মোতায়েন করতে হবে। অর্থাৎ এফ-১৬ যুদ্ধবিমানের চেয়ে রাফায়েল বেশি শক্তিশালী।

ফ্রান্সের সঙ্গে চুক্তির পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিমান বাহিনীতে যুক্ত হতে যাওয়া রাফায়েল খুবই শক্তিশালী যোদ্ধা এবং মারাত্মক হামলার ক্ষমতা রয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী লি ড্রিয়ান বলেন, বিশ্বে সবচেয়ে ভালো যুদ্ধবিমান হলো রাফায়েল। যেকোনো ধরনের মিশনে এগুলো ব্যবহার করা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা