,

ব্রাভো-টেলর জুটির বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ডোয়াইন ব্রাভো যখন জেরোম টেলরের সঙ্গে জুটি বাঁধলেন, ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ।এই বুঝি টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার ইতিহাসটা নতুন করে লিখল ক্যারিবীয়রা! এমন একটা সংশয় জেঁকে বসেছিল সবার মনে।তবে নবম উইকেটে টেলরের সঙ্গে ব্রাভোর বিশ্ব রেকর্ড জুটি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে।

bravo1474692506

২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে করা নিজেদের সর্বনিম্ন ৭৯ রান ছাড়িয়ে কাল দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১১৫ রান।

সেটির পুরো কৃতিত্ব অবশ্যই টেলরের (২১) সঙ্গে ব্রাভোর (৫৫) ৬৬ রানের রেকর্ড জুটির। টি-টোয়েন্টিতে নবম উইকেট জুটিতে এটিই এখন সর্বোচ্চ রান।

আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের সাঈদ আজমল ও সোহেল তানভীরের ৬৩, দুজন ২০১৩ সালে দুবাইয়েই জুটিটি গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

ব্রাভো-টেলর জুটি কাল ওয়েস্ট ইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জার হাত থেকে বাঁচালেও তাদের বড় পরাজয় ঠেকাতে পারেনি। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের পাঁচ উইকেট-কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১৫ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ উইকেটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা