,

হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

bdp_pakistanনিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তান দু’পক্ষেরই যুদ্ধ প্রস্তুতি এখন চরমে। চরম আঘাত হানার আগে কোমর বাঁধছে ভারতীয় সেনাবাহিনী। তেমনি ভারতের আক্রমণ রুখে দিয়ে ভারতের মাটিতে পাল্টা হামলা চালানোর যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখছে পাকিস্তানও। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেরে ফেরার সময় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, “উরির ঘটনা হয়তো কাশ্মীরে ভারতের দীর্ঘদিনব্যাপী অত্যাচারেরই ফলশ্রুতি। উরির সেনা ছাউনিতে হামলার ১২ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানকে দোষারোপ করল। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই অন্যায় অভিযোগ মেনে নেবেন না।” অন্যদিকে, দেশের বুকে আঘাত এলে পাক সেনাবাহিনী তা মোকাবিলা ও পাল্টা হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এই নিয়ে যেন কোন সন্দেহের অবকাশ না থাকে, এমনটাই দাবি করেছেন পাক সেনা প্রধান রাহিল শরিফ। এজন্য পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে নিশানা করেছে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর।  সংবাদসংস্থা পিটিআই ও বিভিন্ন পাক সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলি জানিয়েছে, ভারতের তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়ার রুমে বৈঠক করার খবর প্রকাশিত হতেই পাকিস্তান জুড়ে প্রবল তৎপরতা শুরু করে দেয় পাক সেনা। ভারত আক্রমণ করলেই সঙ্গে সঙ্গে যাতে সমুচিত জবাব দেওয়া যায় সেজন্য তৈরি থাকতে তিন বাহিনীকে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান রাহিল শরিফ।

 

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা