,

সব ভুলে নতুন প্রেমে মজেছেন সালমান-ক্যাটরিনা (ভিডিও)

splash_weবিনোদন ডেস্ক : তাদের প্রেম কাহিনী কারও কাছে অজানা নেই। সালমান খানের হাত ধরেই ক্যাটরিনা কাইফ বলিউডে এসেছিলেন। তাদের প্রেমের হল্প থেকে শুরু করে ছাড়াছাড়ির গল্প নিয়ে একসময় বলিউড পাড়া ছিল মুখরিত। কিন্তু বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে, সালমান খানের কথাতেই না কি রণবীর কাপুরকে ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ক্যাটরিনা কাইফ!

এই জায়গায় এসে একটা প্রশ্ন উঠতেই পারে। রণবীর যদিও ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে থাকার সময়ে ডেটিং সাইটে অন্য মহিলা খুঁজতেন, তাহলেও সালমান খানের কথাতেই কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ক্যাটরিনা কাইফ। তবে কি সব ভুলে, নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের প্রেম কাহীনীর দ্বিতীয় পর্ব। খুব সম্ভবত তাই! যার প্রথম ঝলক দেখা গেল এক ফ্যাশন সংস্থার নতুন এক বিজ্ঞাপনে।

সংস্থাটির নাম ‘স্প্ল্যাশ’। তাদের বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্তর বাধার মধ্যে ক্যাটরিনাকে খুঁজছেন সালমান আর ক্যাটরিনাও বিছিয়ে রেখেছেন আশ্রয়ের বুনোট। চাইছেন সলমনের সান্নিধ্য। তার পর তারা যখন পরস্পরকে খুঁজে পেলেন তখন দেখা গেল, তাদের প্রেম অফুরান! যে প্রেমমদির দৃষ্টিতে সালমান এবং ক্যাটরিনা তাকিয়ে রয়েছেন পরস্পরের দিকে, তা খুব সম্ভবত অভিনয় নয়। অভিনয় হলে ক্যাটরিনার স্মিতা পাটিল পুরস্কার পাওয়ার খবরে এত সমালোচনার ঝড় উঠত না!
ভিডিওটিতে দেখতে পাবেন, সলমন-ক্যাটরিনার প্রেমের স্প্ল্যাশে কেমন রক্তাভ হয়ে উঠেছে জগৎ!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা