,

পাকিস্তানি সেলিব্রেটিদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

pakবিনোদন ডেস্ক : উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার জেরে বিপাকে পড়েছেন বলিউডের পাকিস্তানি সেলিব্রেটিরা। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছেড়ে দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। এই তালিকায় আছেন ফাওয়াদ খান, মাহিরা খানের মতো জনপ্রিয় অভিনয়শিল্পী, গায়ক আতিফ ইসলাম, গায়ক-অভিনেতা আলি জাফর প্রমুখ।

নব নির্মাণ সেনার সিনেমা ওয়ার্কার্স ইউনিটের প্রধান অময় খোপকার বলেছেন, আমরা পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। তারপর তাদের দেশ থেকে ঠেলে বের করে দেয়া হবে। পাকিস্তানের তারকারা ভারত না ছাড়লে যে কোনো জায়গায় তাদের ওপর হামলা হতে পারে। তারা বেধড়ক মারও খাবেন।

এর আগে শিবসেনার হুমকিতে মুম্বাইতে গজল সম্রাট গুলাম আলির কনসার্ট বাতিল করা হয়। এমএনএসের হুমকির পর পাকিস্তানি সেলিব্রেটিদের নিরাপত্তায় প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা