,

প্রধানমন্ত্রীর দেশে ফেরা পেছাল

2222নিউজ ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা পিছিয়েছে। তিনি ২৫ নয়, ২৯ সেপ্টেম্বর দেশের পথে যাত্রা করবেন। ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের পথে যাত্রা করবেন। তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরা পেছানোর কারণ তিনি জানাননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। জানা গেছে, প্রধানমন্ত্রী তার জন্মদিন ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় স্ত্রী-সন্তান নিয়ে ভার্জিনিয়ায় বসবাস করেন। মা-কে নিয়ে জন্মদিন পালনের জন্য তিনি অনুরোধ জানালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রা বিলম্বের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভার আগে কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। ১২ দিনের সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল তার।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর সড়ক পথে ভার্জিনিয়ার পৌঁছান প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর