,

আসামে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের আসামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার দেশটির গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান দেবজিত দেউরি মিডিয়াকে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন নিরাপত্তা বাহিনী আসামের দুর্গম অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর আস্তানায় অভিযান চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেপিএলটি’র (দ্য কারবি পিপলস লিবারেশন টাইগার্স) দুই শীর্ষনেতাসহ ৬ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় নিরাত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।

bon_51782

ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জব্দ করা হয়েছে বলেও জানান দেবজিত দেউরি। কারবি উপজাতির জনগোষ্ঠী ওই এলাকায় স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। এ অঞ্চলে এক ডজনেরও বেশি উপজাতি গোষ্ঠী নিজেদের স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করছে। প্রায়ই তারা নিজেদের মধ্যেও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়।গত আগস্ট মাসে আসামের ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের ৬ জঙ্গি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা