,

রাশিয়া-পাকিস্তান মহড়া শনিবার শুরু

 
আন্তর্জাতিক ডেস্ক :প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে রাশিয়ার সামরিক বাহিনীর একটি দল। শনিবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই সামরিক মহড়া চলবে।পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল অসীম বাজওয়া এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

f5_51787
কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাছাউনিতে গত রোববার সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হয়। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ তোলে ভারত। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে কাল থেকে পাকিস্তান-রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে।

উরিতে হামলার পর বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে অভিযোগ তোলা হয়, পাকিস্তানে যৌথ যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করতেই রাশিয়াকে ডাকা হয়েছে। তবে সোমবার রাশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ যৌথ যুদ্ধ পরিকল্পনার জন্য সামরিক মহড়ার কথা অস্বীকার করেন।

মস্কো থেকে কাজী খলিলুল্লাহ বলেন, নির্ধারিত নিয়মেই পাকিস্তান-রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। দুই দেশের পুরোনো ঠান্ডা যুদ্ধকে পাশ কাটিয়ে প্রথমবারের মতো সামরিক মহড়াকে ‘মৈত্রী-২০১৬’ বলে অভিহিত করেন তিনি।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষের প্রায় ২০০ সেনাসদস্য এই যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন। মস্কোতে পাকিস্তানের রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ বলেন, এই মহড়া স্পষ্টত প্রতিরক্ষা ও সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে উভয় পক্ষের সদিচ্ছার ইঙ্গিত বহন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে