,

সীমান্তে ১০ হাজার ভারতীয় সৈন্য

india-3-550x413পাক-ভারত যুদ্ধ উত্তেজনায় সীমান্তে আরো ১০ হাজার সৈন্য প্রেরণ করেছে ভারত। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ৭৭৮ কিলোমিটার সীমান্তে যুদ্ধ প্রস্তুতি উন্নত করতে দুই ভাগে এই সামরিক বাহিনী স্থাপন করা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী অবস্থানের কাছাকাছি এলাকায় জ্বালানি ও গোলাবারুদের মজুদও গড়ে তোলার খবর জানায় ভারতীয় মিডিয়া।
সীমান্ত এলাকায় ভারত নজিরবিহীন অস্ত্র মজুদ করছে অভিযোগ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করার পরই এ খবর দিলো ভারতীয় সংবাদপত্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে নওয়াজ বলেছেন, ভারতের এমন তৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পাকিস্তান।
ভারতের সংবাদপত্রে শুক্রবার প্রকাশিত খবরে বলা হয়, প্রয়োজনীয় রদবদল এবং সংশোধনের মাধ্যমে জরুরি যুদ্ধকালীন ভারতীয় পরিকল্পনাকেও নিখুঁত করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ’র সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ সব কাজ চলছে।
এদিকে যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত পাকিস্তান। বৃহস্পতিবার রাতে সামরিক মহড়াও দেয় দেশটির যুদ্ধবিমান। শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, ‘আমার দেশের সেনাবাহিনী যেকোনো বিনিময়ে দেশের প্রতি ইঞ্চি ভূখ- রক্ষা করবে। এর জন্য পূর্ণ প্রস্তুত আমরা।’
সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতীয় ১৮ সেনার প্রাণহানির ঘটনায় দু’দেশে এ উত্তেজনা শুরু হয়।
সূত্র : দৈনিক পাকিস্তান উর্দূ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা