,

কসবায় বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

01২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নতুন বাজার (গোপিনাথপুর) এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ আবুল হোসেন(৪৫), পিতা- মৃত সুন্দর আলী, গ্রাম- গোসাইস্থল (নোয়ামোড়া), পোঃ-বাড়াই, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, কসবা হাসিনা ইসলাম এর ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯ এর ৯(ক) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করে।

এছাড়া একই টহলদল কর্তৃক সকাল ১০টায় ঐ গোপিনাথপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অন্যদিকে মাদলা সীমান্ত ফাঁড়ী কর্তৃক ভোর বেলায় কসবা উপজেলার মন্দভাগ এলাকা হতে ভারতে পাচারের সময় প্রায় দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মূল্যের ৬০০ কেজি পিরানহা মাছ আটক করে। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

ডিএসইর চাকরিচ্যুত ১৭ কর্মীর পুনর্বহালের দাবি

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বিদ্যুৎ বিল বেড়েছে, অভিযোগ আজহারীর

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল

ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে নিয়ে বিচার দাবি ১২৩০ নাগরিকের

সামাজিক যোগাযোগমাধ্যম না ব্যবহারের শর্তে শিশুর হেফাজত পেল মা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জবিতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার