,

শনিবার ঢাকায় এশিয়া কাপ হকি শুরু

unnamed-2-19সাত দেশের অংশগ্রহণে ঢাকায় এশিয়া কাপ হকির আসর বসছে। তবে এই খেলা বড়দের নয়। অনূর্ধ্ব-১৮ দলের এশিয়া কাপ শুরু হচ্ছে শনিবার থেকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট কে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ইতোমধ্যে ৬ দেশ ঢাকা এসে পৌঁছেছে। অতিথি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, হংকং, ওমান, চাইনিজ তাইপে, চীন ও স্বাগতিক বাংলাদেশ।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। হকি স্টেডিয়ামে সকাল ১১ টায় চীন খেলবে হংকংয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় পাকিস্তান খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। দিনের শেষ ম্যাচে লড়াই হবে স্বাগতিক বাংলাদেশ আর ভারতের মধ্যে। এই ম্যাচটি নিয়েই যতো উত্তেজনা হকি অঙ্গণে। খেলাটি অনূর্ধ্ব-১৮ দলের হলেও এশিয়া কাপের এই আসর নিয়ে ক্রীড়াঙ্গণে উত্তেজনার কমতি নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক হকি তারকা আব্দুস সাদেক বলেছেন, জুনিয়রদের এশিয়া কাপ হলেও দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা থাকবে। এই আসরে ভারত, পাকিস্তান আর বাংলাদেশকে ফেভারিট মনে করছেন তিনি। খেলা দেখার জন্য কোনো টিকিট লাগবে কীনা সেটা পরিষ্কার করে বলতে পারেনি টুর্নামেন্ট কমিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা