,

কুড়িগ্রাম ও ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

1474598073-550x333কুড়িগ্রাম রৌমারি উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুখু মিয়া (২৮) এবং ঝিনাইদহে মহেশপুর উপজেলার বাঘা ডাঙ্গা সীমান্তে জসিম মন্ডল (২৭) নামে গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছে দুখু মিয়াকে হত্যা করা হয়। ভোরে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার হাজরা বিএসএফ ক্যাম্প এলাকায় জসিম মন্ডলকে গুলি করা হয়। নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জসিম বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর মুখোমুখি হয়। এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যায়।
জসিমের মরদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে জানান বিজিবির ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা