,

বাঞ্ছারামপুরে তিন তরুণী নিখোঁজ

b-baria-mapনিজস্ব প্রতিবেদক : ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন তরুণী নিখেঁজ রয়েছে বলে জানা গেছে। তারা হলেন- উপজেলার সোনারামপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে খাদিজা আক্তার (১৩), পাহাড়িয়াকান্দি গ্রামের আবু কালামের মেয়ে হাসি আক্তার (১৫) ও দড়িগাঁওয়ের কাজী বিল্লাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫)।

এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার তিন তরুণীর পরিবারের পক্ষ থেকে বাঞ্ছারামপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ব্যাপারে খাদিজা আক্তারের বাবা শহীদ মিয়া সাংবাদিকদের বলেন, গত ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে খাদিজা কোথাও যেন চলে গেছে। অনেক জায়গা খোঁজ করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

হাসি আক্তারের মা জোহরা খাতুন বলেন, গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসি নিখোঁজ। সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটিও আমরা জানতে পারছি না। তাই তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছি।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে  জানান, নিখোঁজ তিনজনের পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে। তারা একেকজন একেক সময় নিখোঁজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে