,

লাইভ শোতে সালমা

salmaবিনোদন প্রতিবেদক : গেলো একবছর কোনো টিভি চ্যানেলের লাইভ শোতে গাইতে দেখা যায়নি ক্লোজআপ ওয়ান তারকা সালমাকে। একবছর বিরতির পর আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে মাছরাঙা টিভির ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে সরাসারি গান গাইবেন তিনি। অজয় পোদ্দারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দিঠি আনোয়ার।

সালমা বলেন, ‘প্রতি মাসেই বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি গান গাওয়ার পক্ষে আমি নই। আমার গানের প্রতি ভক্ত-দর্শকের আগ্রহ রয়েছে এটা আমি অনুভব করি। কিন্তু নিয়মিত লাইভ শোতে তাদের গান শোনাতে হবে, বিষয়টি এমন নয়। শ্রোতাদের আমার গান শোনার জন্য কিছুটা হলেও অপেক্ষায় থাকা উচিত। তাছাড়া গান নিয়ে আমার নিয়মিত অন্যান্য ব্যস্ততাতো আছেই।

ফলে আমি বছরে দু’একটি লাইভ শোতে অংশ নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’ সালমা আরও জানান, শুক্রবার তিনি নিজের বিভিন্ন একক অ্যালবামের গানসহ তার গাওয়া জনপ্রিয় গানগুলোই পরিবেশন করবেন। পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন।

এদিকে গত বুধবার সালমা তার নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন ‘মন মাঝি’ শিরোনামের একটি গান রেকর্ডিংয়ের মধ্যদিয়ে। এটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এছাড়া শিগগিরই তিনি জাহিদ আকবরের লেখা নতুন আরেকটি গান রেকর্ডিং করবেন। সালমা জানান, এবারের অ্যালবামটি তিন কিংবা চারটি গান দিয়েই শেষ করবেন তিনি।

এছাড়াও সম্প্রতি ইউটিউবে প্রকাশিত সালমার ‘পরানের বন্ধু’ গানটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুর-সঙ্গীতের এই গানটি এরইমধ্যে দশ লক্ষ ভিউয়ার্স ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘অনুরাগের ঘরে’ বাজারে এসেছিলো। তিনি প্রথম প্লে-ব্যাক করেন প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ চলচ্চিত্রে। সর্বশেষ তিনি পরীমনি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিতে তিনটি গান গেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা