বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না ডি ভিলিয়ার্স

viliersস্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বাঁ-কনুইর ইনজুরি থেকে এখনো সুস্থ হয়ে না ওঠায় রোববার বেনোনিতে অনুষ্ঠিতব্য ম্যাচ মিস করতে হচ্ছে এই মারকুটে ব্যাটসম্যানকে।

এমনকি নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যানের খেলা নিয়ে সন্দেহ রয়েছে। ৩০ সেপ্টেম্বর সেঞ্চুরিয়ানের ম্যাচ দিয়ে অস্ট্রেলিযার বিপক্ষে সিরিজ শুরু করবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট আজ জানিয়েছে, ডি ভিলিয়ার্সের ‘পুনর্বাসনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে’ এবং অস্ট্রেলিযা সিরিজে অংশ নেয়া নির্ভর করবে তার ফিটনেস পরীক্ষার ওপর।

তিনি গত আগস্টে ইনজুরিতে পড়েন এবং গত মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলেননি।

নিউজিল্যান্ডের ন্যায় আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচেও দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজি বলেন, ‘গত ছয় সপ্তাহ যাবত এবি’র পুনর্বাসন ও চিকিৎসা চলছে। কিন্তু এখনো তিনি কনুইতে ব্যথা অনুভব করছেন।’

‘আমরা একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি, তিনি পুনর্বাসনের সময় বৃদ্ধি ও কনুইতে ইনজেকশনের পরামর্শ দিয়েছেন। অবস্থার উন্নতিকল্পে আমাদের মেডিকেল কমিটি তার পুনর্বাসন প্রক্রিয়া আরো কিছুদিন বৃদ্ধির সুপারিশ করেছে।’

শেষ বিকল্প হিসেবে অস্ত্রোপচার রয়েছে বলে উল্লেখ করেন মুসাজি। ব্যাটিং লাইন কভার করতে ডি ভিরিয়ার্সের জায়গায় রিলি রোসৌকে দলে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ