,

অ্যাঞ্জেলিনার বিচ্ছেদের নেপথ্যে অন্তঃসত্ত্বা ফরাসি অভিনেত্রী মারিয়ন!

marionবিনোদন ডেস্ক : মারিয়ন কটিলার্ড৷ হলিউডের তারকা দম্পতি ‘ব্র্যাঞ্জেলিনা’র বিচ্ছেদের প্রধান কারণ অস্কারজয়ী এই ফরাসি অভিনেত্রী৷ তাঁর সঙ্গে ব্র্যাডের সম্পর্ক গড়ে উঠেছে৷ মারিয়নের জন্যই ব্র্যাড সন্তান ও তাঁর প্রতি মনোযোগ দিচ্ছেন না, এমনই অভিযোগ তুলে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেছেন অ্যাঞ্জেলিনা জোলি৷ ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের খবর নিয়ে যখন সারা দুনিয়ায় তোলপাড় হচ্ছে তখনই মারিয়ন ঘোষণা করলেন, তিনি অন্তঃসত্ত্বা৷ এরপরই জল্পনা শুরু হয়েছে মারিয়নের গর্ভস্থ সন্তানের পিতৃ-পরিচয় নিয়ে৷

অ্যাঞ্জেলিনা ঘনিষ্ঠদের দাবি, স্ত্রীকে ঠকিয়ে ব্র্যাড নিয়মিত মারিয়নের সঙ্গে মেলামেশা করতেন৷ তাঁরই ঔরসে অন্তঃসত্ত্বা হয়েছেন সহ-অভিনেত্রী মারিয়ন৷ যদিও মারিয়ন এই গুজব উড়িয়ে ঘনিষ্ঠদের জানিয়েছেন, ব্র্যাড তাঁর ভাল বন্ধু৷ ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের খবর শুনে তিনি দুঃখিত৷ একইসঙ্গে স্পষ্ট করেছেন তাঁর গর্ভস্থ সন্তানের পিতা ব্র্যাড পিট নন৷ দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা গুলিয়াম ক্যানেটের সন্তানকে গর্ভে ধারণ করেছেন৷ ‘অ্যালায়েড’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ব্র্যাড-মারিয়ন৷ সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি ছবির শুটিং করছেন তাঁরা৷ সেই সেটেই ব্র্যাডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মারিয়নের৷ স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, বুঝতে পেরেছিলেন অ্যাঞ্জেলিনা৷ জানতেন, সেই নারী রোজ দেখা করেন তাঁর স্বামী ব্র্যাড পিটের সঙ্গে৷ কে এই রহস্যময়ী মহিলা? কার জন্য ব্র্যাড তাঁকে ও তাঁদের ছয় সন্তানকে অবহেলা করছেন? এসব ভেবে সন্দেহ তীব্র হয়েছিল অ্যাঞ্জেলিনার৷ ব্র্যাডের নতুন ছবির সেটে তাই স্পাই লাগিয়েছিলেন জোলি৷

৫২ বছরের হলিউড তারকার উপর সারাক্ষণ নজর রাখত সেই গুপ্তচর৷ তার কাছ থেকেই জোলি জানতে পারেন ব্র্যাডের সঙ্গে ছবির নায়িকা মারিয়ন কটিলার্ডের প্রেম চলছে৷ নিয়মিত ঘনিষ্ঠ হচ্ছেন তাঁরা৷ বিমানবন্দরে মেরিয়ন-ব্র্যাডের একান্ত মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে সাংবাদিকরা৷ সেই ছবি প্রকাশ হতেই দাম্পত্যে চিড় ধরে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর৷ বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলিনা নিজেই৷ মারিয়নের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করে ব্র্যাড জানিয়েছেন, অ্যাঞ্জেলিনার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হোক, চান না তিনি৷

এতেই থেমে নেই, জানা গেছে ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের পর মাদাম তুসোর মিউজিয়ামেও ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা মোমের মূর্তি দুটিকে পাশাপাশি না রেখে আলাদা করে দেয়া হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে