,

জঙ্গি তানভীরের কিশোরপুত্রের স্বীকারোক্তি

photo-1473520880আদালত প্রতিবেদক : ঢাকার আজিমপুরে পুলিশের অভিযানের সময় নিহত জঙ্গি তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে তাহরীম কাদেরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই জবানবন্দি গ্রহণ করেন।

আদালত সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে তাহরীমকে আজ ঢাকার কিশোর আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর কিশোর আদালত তাহরীমের জবানবন্দি গ্রহণের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে জবানবন্দি গ্রহণের জন্য একজন হাকিম দেওয়ার অনুরোধ জানান। এরপর মহানগর হাকিম আহসান হাবিব এই কিশোরের জবানবন্দি গ্রহণ করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. রাকিব বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাহরীমকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত।

১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই অভিযানে তাহরীমের বাবা তানভীর কাদেরী নিহত হন আর মা আবেদাতুল ফাতেমা আহতাবস্থায় গ্রেপ্তার হন। তাহরীম ছাড়াও ওই বাসা থেকে আরও দুজন নারীকে আটক ও দুই শিশুকে উদ্ধার করা হয়। এই দুই শিশুকে তাদের নিকটাত্মীয়ের হেফাজতে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর