,

অহেতুক বিতর্ক করবেন না : সৈয়দ আশরাফ

 

নিজস্ব প্রতিবেদক : সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘অহেতুক বিতর্ক’ না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।

ashraf1474540256

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এ কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার যৌথসভা করে আওয়ামী লীগ। সভায় ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যরা অংশ নেন।
সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। উনি সবার সঙ্গে আলাপ করেই সেটা করেন। তিনি যে ইলেকশন কমিশন গঠন করবেন, সেটাই হবে সবার কাছে গ্রহণযোগ্য। আমরা যদি সবকিছু নিয়েই বিতর্ক করি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনসহ অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের মাথা গোঁজার জায়গা কোথায়?

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যদি অহেতুক বিতর্ক করি, তাহলে সভ্যতা থাকবে না, আইন থাকবে না। এই দেশে তাহলে গণতন্ত্র থাকবে না। দেশের মানুষের কর্তব্য হলো, এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখা। এ কারণেই পৃথিবীতে সভ্যতা টিকে আছে। দেশে যদি আইন-কানুন না থাকে, তাহলে সভ্যতাই থাকবে না। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সভ্যতার একেকটি স্তম্ভ। এই প্রতিষ্ঠান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নাই। সুতরাং আশা রাখি, আমরা এসব প্রতিষ্ঠানকে বিতর্কের ঊর্ধ্বে রাখব এবং সম্মান দেখাব।

আওয়ামী লীগের যৌথসভায় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর