,

আফগানিস্তান সিরিজে টাইগারদের দল ঘোষণা

w-550x333স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
দলে নতুন মুখ দেখা যাবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। তাসকিনকে আশা করা হলেও তাকে রাখেননি নির্বাচকরা। তবে ইনজুরি কাটিয়ে অনেকদিন পর দলে ফিরেছেন রুবেল হোসেন।
এ বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের জার্সিতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। যদিও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচে ৬২২ রান করেছেন পাঁচ ফিফটিতে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মোসাদ্দেক ৩৯ ম্যাচে এক সেঞ্চুরি ও নয় হাফসেঞ্চুরিতে করেছেন ১২৯১ রান। বল হাতে নিয়েছেন ২০ উইকেট। অন্যদিকে প্রথম শ্রেণির ১৮টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৮৮৫ রান; উইকেট নিয়েছেন ১৬টি।
স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসন, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন ও সৌম্য সরকার।
ইত্তেফাক থেকে নেওয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা