,

ভারতকে ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু করবে পাকিস্তান

_91334570_95fb1ea3-fca1-4e4a-b5ac-a4b25a5e70d8কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হবার আশংকাকে বিশ্ব নেতারা উপেক্ষা করছেন বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি অভিযোগ করেছেন, ভারত বিপুল অস্ত্রভান্ডার গড়ে তুলছে।

সেক্ষেত্রে আক্রান্ত হবার ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু পাকিস্তান করবে বলে তিনি জানিয়েছেন।

দুই চির-বৈরী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে গত সপ্তাহের জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর।

উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা টহল।উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা টহল।

ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে হামলা চালাতে পারে, এমন জল্পনা চলছে পাকিস্তানের গণমাধ্যমে। এরকম আশংকা থেকে পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এমন এক প্রেক্ষাপটে নিউইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এসব কথা বললেন।

মি. শরীফ বলেছেন পাকিস্তান ঐ এলাকায় কৌশলগত স্থিতিবস্থা আনতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল । পাকিস্তান ভারতের সাথে অস্ত্র প্রতিযোগিতা চায় না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো অভিযোগ করে আলোচনায় বসার মত অগ্রহণযোগ্য শর্ত ভারত নিয়ে আসছে।

 

BBC Bangla

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা