,

একটি দৃশ্যের জন্য ৩০ দিন প্রশিক্ষণ!

 

বিনোদন ডেস্ক : পুরো দমে চলছে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার শুটিং। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এর আগের সিক্যুয়েল বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি ব্যবসা সফল হওয়ায় এ সিনেমা নিয়ে নির্মাতা এবং কলাকুশলীদের ওপর দর্শকের প্রত্যাশাটা একটু বেশি।

 

bahubali-2

শোনা যাচ্ছে, এ জন্য চেষ্টার কোনো ত্রুটি করছেন না নির্মাতা এবং কলাকুশলীরা। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার প্রতিটি অ্যাকশন দৃশ্যের জন্য ৩০ দিন প্রশিক্ষণ নিয়েছেন অভিনেতা প্রভাস।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট ভিন্ন মাত্রা প্রদান করবে। এর প্রতিটি দৃশ্যের জন্য অনেক অনুশীলন করা হচ্ছে এবং অনেক সময় নিয়ে শুটিং করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাহুবলি : দ্য বিগিনিং সিনেমায় চমৎকার কিছু অ্যাকশন দৃশ্য ছিল। এটিতে তার চেয়ে বেশি অ্যাকশন দেখা যাবে। এজন্য একটি দৃশ্যের জন্য প্রভাস ৩০ দিন করে প্রশিক্ষণ নিয়েছেন।’

জানা গেছে, চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতারা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা