,

তিনশো কোটি ডলার দান করবে জাকারবার্গ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক :ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান পৃথিবীর রোগ নিরাময় ও প্রতিরোধে তিনশো কোটি ডলার দেবার অঙ্গীকার করেছেন। বলা হচ্ছে, নিজেদের সন্তানদের জীবদ্দশাতেই পৃথিবীর রোগবালাই প্রতিরোধ এবং সারানোর উপায় খুঁজতে গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে।

facebook_51586

২০১৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ এর মাধ্যমে এ অর্থ খরচ করা হবে। জাকারবার্গ বলেছেন, সব রোগ নির্মূল করা সম্ভব না হলেও অসুস্থতা কমানো ও চিকিৎসার সুযোগ বাড়ানোই তাদের প্রকৃত উদ্দেশ্য।

উল্লেখ্য, সম্প্রতি প্রযুক্তি বিষয়ক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যখাতের উন্নয়নে মনোযোগ দিচ্ছে। এই সপ্তাহেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র কাজে লাগিয়ে ক্যান্সার নিরাময়ে কাজ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। আর কম্পিউটারকে কাজে লাগিয়ে আরো নিখুতভাবে রোগ নির্ণয়ের জন্য কাজ করছে বলে জানিয়েছে গুগলের ডিপমাইন্ড ইউনিট।

গত বছরের শেষে এই দম্পতি ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের দাতব্য সংস্থায় দিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। আর ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি ডলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা