,

ব্র্যাঞ্জেলিনাকে আলাদা করল মাদাম তুসো

 

বিনোদন ডেস্ক : হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি ব্র্যাডের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি।এ জুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত না হলেও লন্ডনের মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ এরই মধ্যে এ জুটিকে আলাদা করে দিয়েছেন।মাদাম তুসোতে অবস্থিত অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের মোমের রেপলিকা এতদিন একসঙ্গেই ছিল। এখন এ দুজনের রেপলিকা পরস্পর থেকে দূরে রাখা হয়েছে। ২০১৩ সালে মাদাম তুসোতে স্থাপন করা হয়েছিল এ মোমের রেপলিকা। অ্যাঞ্জেলিনা জোলির রেপলিকা এখন নিকোল কিডম্যানের পাশে থাকবে। অন্যদিকে ব্র্যাড পিটের রেপলিকা থাকবে মরগ্যান ফ্রিম্যানসহ ব্র্যাডের অন্যান্য সহ অভিনয়শিল্পীর পাশে।

jolie-pitt1474467618

 

বিষয়টি নিয়ে মাদাম তুসোর একজন মুখপাত্র বলেন, ‘আমরা গতকাল তাদের বিচ্ছেদের পরিকল্পনার খবর শুনতে পেয়ে সঙ্গে সঙ্গেই বিষয়টি আকর্ষণের জন্য এ প্রতিক্রিয়াটি করেছি।’এর আগে একটি মার্কিন ট্যাবলয়েড এ জুটির বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছে, ব্র্যাড নাকি সন্তানদের প্রতি উদাসীন। ব্র্যাডের জীবনযাপনের ধরনে মোটেও খুশি নন জোলি। তার জীবনযাপনের প্রভাব সন্তানদের ওপর পড়তে পারে। তাই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জোলি।

 

 

অন্য একটি পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জোলি নাকি তার স্বাস্থ্যের ব্যাপারে মোটেও সচেতন নন। তিনি নাকি অতিরিক্ত ধূমপান করেন। বিষয়টি পছন্দ নয় ব্র্যাডের। তাদের মধ্যে বনিবনা না হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।এই দুই তারকার বিচ্ছেদ কোনো পরকীয়া-সংক্রান্ত কারণে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন জোলির আইনজীবী।২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা