,

পরমাণু অস্ত্র কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান

 

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে পরমাণু অস্ত্র কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান। সহায়তা দানকারী যুক্তরাষ্ট্র, জাপান ও অন্য দেশের চাপের মুখে এবং কাশ্মীরে ভারতের উরি সেনাঘাঁটিতে হামলার উচিত জবাব দেওয়ার ঘোষণার পর নড়েচড়ে বসা পাকিস্তান এ উদ্যোগ নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

pakistan-nuclear1474516687

চলতি সপ্তাহে পরমাণু অস্ত্রের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ দিকে পরমাণু সরঞ্জাম সরবরাহ গ্রুপের (এনএসজি) সদস্য হওয়ার জন্য জাপানের সমর্থন চেয়েছে পাকিস্তান। কিন্তু উত্তর কোরিয়ায় পরমাণু সরঞ্জাম সরবরাহ করে জাপানের জন্য হুমকি বাড়িয়ে তোলায় উদ্বেগ প্রকাশ করেছে জাপান। এ অবস্থায় পরমাণু কার্যক্রম নিয়ে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান।

ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অবনতির কারণে পাকিস্তানকে পরমাণু কার্যক্রম সীমিত রাখার কথা বলে থাকতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু পাকিস্তান বলেছে, তাদের জন্য যে পরামর্শ দেওয়া হচ্ছে, তা যেন ভারতের জন্যও প্রয়োগ করা হয়।

এদিকে জন কেরির পরমাণু কার্যক্রম সীমিত রাখার আহ্বানে পাকিস্তান ‘না’ বলে দিয়েছে। এ ক্ষেত্রেও তাদের কথা পরিষ্কার, যদি তা করতে হয়, তবে ভারতকেও করতে হবে।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোদি জন কেরির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেন, পাকিস্তানের পরমাণু কার্যক্রম সীমিত করা হবে না। বিশ্বের উচিত, ভারত যে পরমাণু কার্যক্রম চালাচ্ছে, আগে তার ইতি টানতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ