,

ইনজুরিতে তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি

 
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার ম্যাচে বুধবার দিবাগত রাতে মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধে লিড নেয় বার্সা। কিন্তু বিরতির পর ৫৯ মিনিটে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি।আর সে কারণে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। ইতিমধ্যে বার্সেলোনা মেসির ইনজুরির বিষয়ে বিস্তারিত জানিয়েছে। পুরোনো কুঁচকির সমস্যায় ভুগছেন বিশ্বসেরা এই তারকা। সে কারণে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে।

messi1474518847

 

এই সময়ের মধ্যে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনা স্পোর্টিং গিজন, বরুশিয়া মোশেনগ্লাডবাখ ও সেল্টা ভিগোর বিপক্ষে খেলবে। এই ম্যাচগুলোতে মেসি খেলতে পারবেন না। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারবেন না। ৬ ও ১১ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ইনজুরি নিয়ে খেলেছিলেন মেসি। কিন্তু পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি। আগস্ট মাসের শেষ দিকে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে কুঁচকির সমস্যায় পড়েন। তবে স্পেনে ফিরে আসার পর আলাভেসের বিপক্ষের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। অবশ্য ওই ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে হেরেছিল। এরপর সেল্টিক ও লিগানেসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় মেসি পুরো ৯০ মিনিট খেলেন। বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও খেলতে নামেন। কিন্তু ইনজুরির কারণে ৫৯ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে